Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৩, ২০২৫ , ৭:০৭ অপরাহ্ণ

বরিশাল জেলা প্রশাসনের গুনশুনানিতে তাৎক্ষণিক সমস্যা সমাধানের নির্দেশ জেলা প্রশাসকের

লেখকঃ আজকালের কণ্ঠ

জামাল কাড়াল, বরিশাল প্রতিনিধি : জনগণের দুর্ভোগ লাঘব ও দ্রুত প্রশাসনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত গণশুনানি কার্যক্রম পরিচালনা করছেন বরিশালের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন।

আজ বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সভা রুমে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। সকাল থেকেই দূর—দূরান্ত থেকে আসা শত শত মানুষ তাদের বিভিন্ন সমস্যা নিয়ে জেলা প্রশাসকের সামনে উপস্থিত হন।বরিশালের সাধারণ অসহায় দুঃস্থ, অসুস্থ মানুষ ও শিক্ষার্থী সমস্যা নিয়ে সাধারণ মানুষ এই গণশুনানিতে অংশ নেন। জেলা প্রশাসক প্রতিটি সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেন। যেসব সমস্যার সমাধান কিছুটা সময়সাপেক্ষ, সেগুলোর বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

এ সময়ে সদ্য কারামুক্ত হওয়া এক নারীকে পূর্নাবাসন হিসাবে ব্যবসাত জন্য তাকে নগদ টাকা দিয়ে সহয়াতা করে,আরেক নারীকে জেলা প্রশাসকের নির্দেশে বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষন ও পরবর্তী উদ্যেক্তা হিসাবে গড়ে তুলতে সার্বিক সহয়তার আশ্বাস দেন জেলা প্রশাসক।

একইভাবে শিক্ষার্থী বই কিনতে না পারার অসুবিধার কথা জানালে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজের মাধ্যমে তাকে প্রয়োজনীয় পাঠ্যপুস্তক প্রদানের ব্যবস্থা করে দেন। কাউনিয়া এলাকার বাসিন্দা সাজনীন ইসলাম আবিদাকে আর্থিক সহায়তা প্রদান ছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ—পরিচালক মেহেরুন নাহার মুন্নির মাধ্যমে সেলাইমেশিন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। যা তাকে আত্মনির্ভরশীল করে তুলবে। গণশুনানিতে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ—পরিচালক মেহেরুন নাহার মুন্নি, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকার, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি।
বরিশাল সমাজ সেবা অধিদপ্তরের সহয়তায় বরিশাল জেলা প্রশাসক আজ সকালে গন শুনানী চলাকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে মহিলাদের জন্য টিভি উপহার দেন।

গণশুনানিতে আসা একাধিক ভুক্তভোগী জানান, আগে জেলা প্রশাসকের সাথে সরাসরি কথা বলা কঠিন ছিল। কিন্তু এখন এই উদ্যোগের কারণে তারা সহজেই তাদের সমস্যার কথা জানাতে পারছেন। এক ভুক্তভোগী বলেন, “আমার জমি সংক্রান্ত একটি মামলা অনেক দিন ধরে ঝুলে ছিল। ডিসি স্যার আমার কথা শুনে সাথে সাথেই সমাধান করে দিয়েছেন। আমরা এতে খুব উপকৃত হয়েছি।”

জেলা প্রশাসকের এই উদ্যোগ প্রশাসন ও জনগণের মধ্যেকার দূরত্ব কমিয়ে আনার পাশাপাশি সরকারি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষেরা বিচার ও প্রশাসনিক সহায়তা পাচ্ছেন, যা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক।

আজকালের কন্ঠ/আর বি/যে

প্রিন্ট করুন