সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সরিষাবাড়ী উপজেলা ও জামালপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী মোহাম্মদ রিমন মিয়াকে পুরস্কার প্রদান করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও জেলা শিক্ষা কার্যালয়ের উদ্যোগে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলার যমুনা সার কারখানা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ রিমন মিয়া ২০২২-২০২৩ ইং অর্থবছরে সরিষাবাড়ী উপজেলা ও জামালপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল আলমের সভাপতিতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহছেন উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, যমুনা সার কারখানা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহসান আলী, সরিষাবাড়ী ডিগ্রী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিমুল এহসান শাহিন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি শামিম হোসাইন, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ।পরে শ্রেষ্ঠ শিক্ষার্থী রিমনের পিতা-মাতার হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। শিক্ষার্থী রিমনের বাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ডুরিয়ারভিটা গ্রামে।
আজকালের কন্ঠ/আর বি/এস