Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২২, ২০২৫ , ৫:৫৭ অপরাহ্ণ

সরিষাবাড়ীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে আলোচনা সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে উপজেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌরসভা ও উপজেলার আটটি ইউনিয়নে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধনে উদ্বুদ্ধ করতে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহছেন উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগ জামালপুরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ।

আলোচনা সভায় ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান সচিব, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিক উপস্থিত ছিলেন। ইউএনও মোহছেন উদ্দিন বলেন, জন্ম ও মৃত্যু বিষয়ে গুরুত্বপূর্ণ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজকালের কন্ঠ/রাহাত/শফিকুল

প্রিন্ট করুন