কাজী শরীফ, কুমিল্লা উত্তর প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সুরানন্দী গ্রামে সোমবার (২১ জুলাই ২০২৫) অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন মুরাদনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহমান।
অভিযানে দেখা যায়, ওই এলাকায় কৃষি জমি থেকে ড্রেজিং মেশিনের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছিল। এতে এক ব্যক্তিকে “বালুমাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও, অভিযান চলাকালে আরও দুটি স্থানে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন এবং প্রায় ২,০০০ ফুট ড্রেজিং পাইপ অপসারণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমি রক্ষা ও পরিবেশ সুরক্ষার স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
আজকালের কন্ঠ/রাহাত/শরীফ