
শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি : তিস্তা সেচ প্রকল্পের ক্যানেলগুলোতে সারাবছর পানি সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মোঃ কামাল উদ্দিন। সেচ প্রকল্প পরিদর্শন করে সংশ্লিষ্টদের তিনি এই নির্দেশ দেন।
সোমবার (২১ জুলাই) তিনি নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা সেচ প্রকল্প এলাকা ঘুরে দেখেন। শেষে ডালিয়ায় পানি উন্নয়ন বোর্ডের অবসর হলরুমে স্থানীয় পানি ব্যবস্থাপনা ফেডারেশন ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন।
সচিব মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সেচ ব্যবস্থার টেকসই উন্নয়নে ক্যানেলে সারাবছর পানি নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্থানীয় অংশীদারদের সম্পৃক্ততা এবং অর্থ ব্যবস্থায় স্বচ্ছতা বাড়াতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী, যান্ত্রিক ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান, উপসহকারী প্রকৌশলী আপেল মাহমুদ, ফিরোজ ইসলাম, রাশেদ, মাসুদ ইসলাম, হাসেম আলী প্রমুখ।
আজকালের কন্ঠ/রাহাত/শাহজাহান
আপনার মতামত লিখুন :