শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় চিহ্নিত ভিসা প্রতারক সেলিম মিয়া (৩০) গ্রেফতার হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার নিতাই ইউনিয়নের কাচারি বাজার এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতার সেলিম মিয়া মৃত ফকির উদ্দিনের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মেজর সালমান। সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় পুলিশও অভিযানে অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সেলিম মিয়া দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে কয়েক লক্ষাধিক টাকা হাতিয়ে নেন। তার দ্বারা প্রতারিত এক ব্যক্তির দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
আজকালের কন্ঠ/আর বি/আর