Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২১, ২০২৫ , ৮:১২ অপরাহ্ণ

মুরাদনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শ্রেষ্ঠ কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান এবং শ্রীকাইল সরকারি কলেজের উপাধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার।

সঞ্চালনায় ছিলেন কাজিয়াতল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোস্তাফিজুর রহমান সরকার। বক্তব্য রাখেন রামচন্দ্রপুর আব্দুল মজিদ কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন, সাংবাদিক বেলাল উদ্দিন, ঘোড়াশাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. তাজুল ইসলাম, কাজিয়াতল রহিম রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন ও অভিভাবক রেবেকা সুলতানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তারসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সভাপতি ও অভিভাবকরা।

অনুষ্ঠানে এসইডিপি প্রোগ্রামের আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত ২১ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আজকালের কন্ঠ/রাহাত/শরীফ

প্রিন্ট করুন