Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২০, ২০২৫ , ১১:৩৯ অপরাহ্ণ

কওমি শিক্ষার্থীদের সরকারি চাকরির সুযোগ দিতে প্রধান উপদেষ্টাকে চিঠি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : সরকারি বিভিন্ন সেক্টরে শিক্ষার্থীদের চাকরির সুযোগ দিতে প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানিয়েছেন কওমি মাদ্রাসার আলেমরা।

আজ রোববার এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে লিখিত আবেদন পাঠিয়েছেন কওমি মাদরাসাগুলোর সম্মিলিত সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

তার পক্ষে এ বিষয়ে সংস্থাটির একটি প্রতিনিধিদল ধর্ম উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার বিকালে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের ভেরিফায়েড পেজে জানানো হয়েছে।

ক) শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষক পদে নিয়োগদান।

খ) ইসলামিক ফাউন্ডেশন ও বিভিন্ন ইসলামী গবেষণা প্রতিষ্ঠানে নিয়োগদান।

গ) মডেল মসজিদসহ সরকারি মসজিদ এবং সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহের মসজিদের ইমাম ও খতিব পদে নিয়োগদান।

ঘ) সামরিক, আধাসামরিক বাহিনীসহ বিভিন্ন বাহিনীতে ধর্মীয় শিক্ষক পদে নিয়োগদান।

ঙ) জেলখানার ধর্মীয় শিক্ষক পদে নিয়োগদান।

চ) মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজি) পদে নিয়োগদান।

পত্রে উচ্চশিক্ষার সুযোগ প্রদানের জন্য আল্লামা মাহমুদুল হাসান দাওরায়ে হাদিস সনদধারীদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ইসলামিক স্টাডিজ ও আরবি’ বিষয়ে এমফিল ও পিএইচডি করার এবং ‘ইসলামিক স্টাডিজ ও আরবি’ ব্যতীত অন্য যে কোনো বিষয়ে মাস্টার্সে ভর্তির সুযোগ দানের জোর আবেদন জানান।

 

প্রিন্ট করুন