Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২০, ২০২৫ , ১১:৫৭ পূর্বাহ্ণ

প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ নিলেন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৯ জুলাই) রাতে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাতের পর এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ খবর নিচ্ছেন। এখানে আসার আগে আমি ওনার (প্রধান উপদেষ্টার) হয়ে জামায়াত নেতাদের সঙ্গে কয়েকবার কথাও বলেছি।

শফিকুল আলম বলেন, জামায়াত আমির সুস্থ আছেন, ভালো আছেন। সামনে নির্বাচন, আমরা চাই বাংলাদেশের সব দলের রাজনৈতিক নেতারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেশ গড়ার কাজে সবাই অবদান রাখুন।

এর আগে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানকে দেখতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

উল্লেখ্য, শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের একপর্যায়ে আকস্মিক অসুস্থ হয়ে পড়ে যান জামায়াত আমির। তখন মঞ্চে থাকা নেতারা তাকে ধরাধরি করে তোলেন। মিনিটখানেক অপেক্ষা করে ডা. শফিকুর আবার বক্তব্য শুরু করেন। কিন্তু আবার অসুস্থ হয়ে পড়ে যান। এরপর মঞ্চে থাকা দলের নেতারা তাকে ধরে বসান। পরে না দাঁড়িয়ে মঞ্চের ওপর পা মেলে বসেই বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। এ সময় তার পাশে চিকিৎসকদেরও দেখা যায়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন