সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত বুধবার রাতে উপজেলা সহকারি ভূমির কার্যালয় মিলনায়তনে কামরাবাদ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা জুয়েল হক আকন্দকে উপজেলার শ্রেষ্ঠ ভূমি সহকারি কর্মকর্তা হিসেবে নির্বাচন করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় জানা গেছে, অধিক পরিমাণে রাজস্ব আদায়, দুর্নীতি ও ঘোষ প্রতিরোধে ভূমিকা রাখায় কামরাবাদ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ জুয়েল হক আকন্দকে উপজেলার শ্রেষ্ঠ ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে গত বুধবার রাতে উপজেলা সহকারী কমিশনার ভূমি লিজা রিছিলের কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি লিজা রিছিল। আলোচনা সভা শেষে কামরাবাদ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা জুয়েল হক আকন্দ হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
জুয়েল হক আকন্দ দ্বিতীয়বারের মতো উপজেলার শ্রেষ্ঠ ভূমি সহকারি কর্মকর্তা নির্বাচিত হলেন।উপজেলা সহকারী কমিশনার ভূমি লিজা রিছিল বলেন, কামরাবাদ ভূমি সরকারি কর্মকর্তা জুয়েল হক আকন্দ কে উপজেলার শ্রেষ্ঠ ভূমি সহকারি কর্মকর্তা হিসেবে নির্বাচন করা হয়েছে। তিনি আরো বলেন, তার হাতে শ্রেষ্ঠ ভূমী কর্মকর্তার সনদপত্র তুলে দেয়া হয়েছে।
জুয়েল হক আকন্দ বলেন, আমাকে দীর্ঘ পাঁচ বছর পর আবার দ্বিতীয়বারের মতো উপজেলার শ্রেষ্ঠ ভূমি সরকারি কর্মকর্তা হিসেবে নির্বাচন করা হয়েছে। আমি সততার পুরস্কার পেয়েছি।
আজকালের কন্ঠ/আর বি/আর