নেত্রকোনায় ছাত্রদলের উদ্যোগে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

নেত্রকোনায় ছাত্রদলের উদ্যোগে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৫, ৫:২৭ অপরাহ্ন
নেত্রকোনায় ছাত্রদলের উদ্যোগে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : বুধবার (১৬ জুলাই) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে ছাত্রদলের আয়োজনে জুলাই-আগস্ট মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ আবু সাঈদ,ওয়াসিম আকরামসহ সকল শহীদের আত্মত্যাগকে স্মরণ করে দিনটিকে গুরুত্বের সাথে পালন করা হয়।

স্মরণসভাটি জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো.আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ডা.রফিকুল ইসলাম হিলালী,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক মাহফুজ,
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত ও এস এম মনিরুজ্জামান দুদু।

এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ মুন্না এবং জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও স্মরণসভায় অংশ নেন।

বক্তারা তাঁদের বক্তব্যে শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ছাত্র সমাজের অগ্রণী ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।

আজকালের কন্ঠ/রাহাত/সুশীল