Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৭, ২০২৫ , ১২:০৭ অপরাহ্ণ

নাটোরের বড়াইগ্রামের ধর্ষণ চেষ্টা অভিযুক্তকে পুলিশে ধরায় ভয় ভীতি প্রদর্শন করছে ভুক্তভোগীর পরিবারকে

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক কন্যাশিশুকে (৬) ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে (১৬) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে তাকে আটক করা হয়।আটক করার পর হতেই ভিকটিমের পরিবারকে হুমকি ধমকি প্রদান করে আসছে কিশোরের পরিবার।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৮ জুলাই দুপুরে ওই শিশুটি বাড়ির পাশে বসে খেলা করছিল। এ সময় ওই কিশোর অটোভ্যানে চড়িয়ে বেড়ানোর লোভ দেখিয়ে তাকে নিয়ে যায়। পরে তাকে পাশের কুমারখালী গ্রামের একটি বাঁশঝাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এরপর শিশুটাকে ভয় ভীতি দেখায় কাউকে না বলার জন্য। মঙ্গলবার বিকালে শিশুটির দাদি তাকে সাব্বিরের বাড়ির মধ্যে দিয়ে প্রাইভেট পড়াতে নিয়ে যেতে চাইলে সে ভয়ে কাঁদতে শুরু করে। এ সময় তার কাছে জানতে চাইলে সে জানায় তাকে সাব্বির ধর্ষণের চেষ্টা করেছে।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন জানান, মঙ্গলবার বিকালে শিশুটির পিতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করলে অভিযুক্তকে কিশোরকে আটক করা হয়। আজ ১৬/০৭/২৫ ইং বুধবার মামলা রুজ্জু করে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে হয়েছে।

আজকালের কন্ঠ/রাহাত/সাহাবুল

প্রিন্ট করুন