মোঃ জয়নাল আবেদীন, বান্দরবান প্রতিনিধি : ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন ২০২৪-২০২৫ বছরে পরিবার পরিকল্পনা মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বান্দরবান জেলার শ্রেষ্ঠ স্বাস্থ্যসেবিকা হিসাবে নির্বাচিত হলেন” আলীকদম উপজেলার তৈন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শকা মমতাজ বেগম।
পরিবার পরিকল্পনা পদ্ধতি”গর্ভবতী মা ও শিশু স্বাস্থ্য” স্বাস্থ্য সেবা ও বুদ্ধিদীপ্ত নেতৃত্ব গুণের বিশেষ অবদান রাখায় তৈন ইউনিয়ন স্ব্যাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, আলীকদম উপজেলা থেকে বান্দরবান জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শকা নির্বাচিত হন তিনি।
গত ১৪ জুলাই রোজ সোমবার বান্দরবান সদর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবু তালেব। বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার। জেলা পরিবার ও পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: লেলিন তালুকদার। বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সোলতানা খান হীরামনি। সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো:রাশেদ নিজামী।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এবং মা ও শিশু স্ব্যাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখা বান্দরবান জেলাধীন উপজেলা-জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সেবা কেন্দ্র নিবাচিত হওয়াদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। এসময় পরিবার পরিকল্পনা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বক্তব্য রাখেন” মো: ইউছুব নবী এফপি ফ্যাসিলিটেটর বান্দরবান।
আজকালের কন্ঠ/রাহাত/জয়নাল