Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৪, ২০২৫ , ৭:৩৮ অপরাহ্ণ

আরও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া দুইজন হলেন চট্টগ্রাম বিভাগ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এরিয়ার।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে বরিশাল বিভাগে ৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৪ জন, খুলনা বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৫ হাজার ২১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৮ জনের।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন