Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৪, ২০২৫ , ২:৪৯ অপরাহ্ণ

ইরান থেকে দেশে ফিরেছেন আরও ৩০ বাংলাদেশি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : সরকারি খরচে তেহরান থেকে তৃতীয় দফায় ঢাকায় ফিরেছেন আরও ৩০ বাংলাদেশি নাগরিক। সোমবার (১৪ জুলাই) ভোরে তারা ঢাকায় পৌঁছেছেন। সব মিলে এ পর্যন্ত ৯০ জন দেশে ফিরলেন।

সোমবার (১৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইরান থেকে ভোর ৬টায় ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন।

সংশ্লিষ্টরা জানান, তেহরান থেকে মাশহাদ ও শারজাহ হয়ে এসব বাংলাদেশিকে দেশে ফেরানো হলো। সরকারি খরচে ইরান থেকে এটিই বাংলাদেশির শেষ প্রত্যাবাসন।

ইরান-ইসরাইল সংঘাতের কারণে গত ১ জুলাই প্রথম দফায় তেহরান থেকে সরকারি খরচে দেশে ফেরানো হয় ২৮ বাংলাদেশিকে। পরে গত ৮ জুলাই আরও দুই দফায় ৩২ বাংলাদেশিকে দেশে ফেরানো হয়। এ নিয়ে তিন দফায় ইরান থেকে দেশে ফেরানো হলো ৯০ বাংলাদেশিকে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন