Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৩, ২০২৫ , ৪:৩০ অপরাহ্ণ

বাউফলে সন্ত্রাসী হামলার আসামী গ্রেফতারের দাবিতে মানববন্ধন

লেখকঃ আজকালের কণ্ঠ

বাউফল ( পটুাখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের দক্ষিণ সন্নাস্যী কান্দা গ্রামের বাসিন্দা ফারুক হাওলাদার ও তার পরিবারের ওপর অমানবিক বর্বর বর্বোরচিত হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

রবিবার (১৩ জুলাই) বেলা সারে ১২ টার সময় বাউফল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে সন্ত্রাসী হামলার শিকার হওয়া ফারুক হাওলাদার বলেন, পূর্ব বিরোধের সূত্র ধরে গত শনিবার (৫ জুলাই) দুপুরে একই এলাকার সন্ত্রাসী কবির হাওলাদার, তার ছেলে আবু সাইদ হাওলাদার অতর্কিতভাবে হামলা করে গুরুতর আহত করেন। এখনো সন্ত্রাসীরা প্রতিনিয়ত আমাদের হত্যার হুমকি দিয়ে আসছে। আমরা তাদের ভয়ে এলাকায় যেতে পারছিনা। এ সময় মানববন্ধনে উপস্থিত হয়ে বিভিন্ন বক্তারা সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

আজকালের কন্ঠ/আর বি/বা

প্রিন্ট করুন