মোঃ রাশেদুল ইসলাম,নাটোর প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আপনারা জানেন, যারা নির্যাতিত তারা হচ্ছে মজলুম। এই বিএনপি আমরা যারা করি আমরা প্রতিটা নেতাকর্মী মজনুম। কিন্তু আমরা খেয়াল করছি একটা রাজনৈতিক একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে বিএনপি কে বিতর্কিত করার জন্য চাঁদাবাজ বানানোর জন্য, বিভিন্নভাবে বিএনপি’র ভাবমূর্তি নষ্ট করার জন্য যেভাবে ষড়যন্ত্র করা হচ্ছে এবং আগামী পার্লামেন্ট নির্বাচনের আগে বিএনপিকে বিতর্কিত করার প্রচেষ্টা করা হচ্ছে। আমরা বিশ্বাস করি বিএনপিতে কোন চাঁদাবাজ , মাস্তান খুনি গুন্ডা বিএনপিতে স্থান হবে না হবে না হবে না।
তিনি আরো বলেন,আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে গত ১০ মাসে প্রায় সাড়ে চার হাজার বিএনপির নাম দিয়ে হাইব্রিড আওয়ামী লীগ করেছে এখন বিএনপিকে যারা অন্যায় অবিচার করেছে তাদের বিরুদ্ধে বহিষ্কার এবং সাসপেন্ড করেছে ।
তিনি আজ শনিবার নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন ট্রাক ট্রাংকলরী কার্ভাড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দল নাটোর জেলা শাখার আয়োজনে রক্তাক্ত জুলাই আগষ্ট ২০২৪ গনঅভ্যুধান ও শহীদ এর স্বরণে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন। সমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু,জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম বুলবুল, ট্রাক ট্যাংকলরী ও কার্ভাডভ্যানের সভাপতি আব্দুল জলিল সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ/রাহাত/ রাশেদুল