Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১২, ২০২৫ , ৭:৩৮ অপরাহ্ণ

নোয়াখালীর বসুরহাটে শিশু ধর্ষণ চেষ্টায় একজনকে আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

শাহাদাত হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডে একটি শিশুর উপর যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত নুরনবী যিনি স্থানীয় ফেন্সী হোটেলের কর্মচারী বলে জানা গেছে।

ঘটনাটি গতকাল(১১জুলাই)শুক্রবার বিকাল ৪টার দিকে শিশুটির ভাড়া বাসায় ঘটে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার অভিযোগ করলে আইন প্রয়োগকারী সংস্থা অভিযুক্ত নুরনবীকে গ্রেফতার করে। এই বর্বরোচিত ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

একটি উদ্বেগজনক বিষয় হলো, একটি লেবাসধারী সংগঠনের কিছু নেতা-কর্মীরা অভিযুক্ত নুরনবীকে ছাড়িয়ে নেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এই ধরনের তৎপরতা ন্যায়বিচার প্রতিষ্ঠায় বড় বাধা এবং সামাজিক অবক্ষয়ের পরিচায়ক বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নোয়াখালী অঞ্চলে নারী ও শিশু নির্যাতনের বেশ কিছু ঘটনা ঘটেছে। এর আগে মার্চ মাসে মুছাপুর ইউনিয়নে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শাহরুখ নামে এক তরুণকে আসামী করে মামলা হয়েছিল।

এছাড়া জানুয়ারি মাসে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সৌরভ হোসেন আলিফ নামে আরেক যুবককে গ্রেফতার করা হয়।

এই ঘটনাগুলো এই অঞ্চলে নারী ও শিশুর নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরেছে।
সকল স্তরের মানুষকে এই ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর আহ্বান জানাচ্ছি।

বিচার নিশ্চিত করতে এবং আগামীর প্রজন্মকে একটি নিরাপদ সমাজ উপহার দিতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।

আজকালের কন্ঠ/রাহাত/শাহাদাত

প্রিন্ট করুন