সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় ভাবিকে ধর্ষণের চেষ্টাকারী দেবরের নামে মামলা করেছে ভুক্তভোগী নারী।
এঘটনাটি ঘটেছে উপজেলার ইকরচালী ইউনিয়নের ইকরচালী ওয়ার্ডের বরাতী সরকার পাড়াগ্রামে। খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলার ইকরচালী ইউনিয়নের বরাতী সরকার পাড়া গ্রামের মৃত্যু ওজি মামুদের ছেলে তোফাজ্জল হোসেনের স্ত্রী- বাড়ির বাহিরে প্রকৃতির চাপে বাহির হলে অতপেতে থাকেন আপন দেবর মোজামেল হোসেন (ভগলিত) জোরপূর্বক ধর্ষণের চেষ্ট করেন ভাবিকে। এঘটনায় এলাকাবাসী প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের কাছে সরেজমিন তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি করছি। ভুক্তভোগীর স্বামী তোফাজ্জল হোসেন বলেন, আমার স্ত্রীকে একা পেয়ে ধর্ষনের চেষ্টা করছে গানজ্জা খোর ভগলিত। আমি এঘটনার সংক্রান্তে বিচার দাবি করলে আমাকেও মারপিট করে গ্রাম ছাড়ার হুমকি দিয়েছে মাহে আলম সরকার জুয়েল ও জামিল এবং মানিক মিয়া। তারা প্রভাবশালী পরধন লোভী তাদের দাপটে এলাকার মানুষ ভয়ে ঘটনার স্বাক্ষী পর্যন্ত দিতে চায় না।
তারাগঞ্জ থানার ওসি কেএম ফারুক আহম্মেদ বলেন, গত ৫জুলাই ধর্ষণের চেষ্টা ঘটনায় ৪জনের নামে ৭জুলায় মামলা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি/এস