মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের জিয়ানগর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন দীর্ঘ ১৬ বছর পরে সরাসরি কাউন্সিলর দের ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে নানা জাঁকজমকপুর্ণ ও অনারম্বর আয়োজনের মধ্য দিয়ে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সম্মেলনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। ২৭৮ জন কাউন্সিলর ০৩টি পদে তাদের মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে নেতা নির্বাচিত করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জিয়ানগর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড.আবুল কালাম আকন।
দ্বি-বার্ষিক সম্মেলনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব আলমগীর কবির মান্নুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং পিরোজপুর জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৬ বছরের আওয়ামী দুঃশাসনামলে গণতন্ত্র যখন পায়ের তলে ভুলুন্ঠিত হচ্ছিল,স্বৈরাচারী খুনী হাসিনা যখন বাকশাল পুন:প্রতিষ্ঠা করতে যাচ্ছিল ঠিক তখনই আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন হয়ে ভারতীয় আগ্রাসন তথা খুনি হাসিনার হাত থেকে দেশ রক্ষা পেয়েছে,গণতন্ত্র মুক্তি পেয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত ক্রমে দলের তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বস্তরে গণতন্ত্র পুন:র্জীবিত করার লক্ষ্যে সঠিক নেতৃত্ব বাছাইয়ে আমরা সরাসরি কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করে দল পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে সারা দেশের ন্যায় জিয়ানগর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সঠিক নেতৃত্বের হাতে দল পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার জন্য আমাদের আজকের এই আয়োজন।
প্রধান অতিথির বক্তব্যের সাথে একমত পোষণ করে জেলা বিএনপির আহবায়ক,সদস্য সচিব সহ কেন্দ্রীয়,জেলা ও উপজেলার সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত কাউন্সিলর ও প্রার্থীদেরকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ও সর্বাত্মক সহযোগিতা করার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সভার দ্বিতীয় অধিবেশনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই ০৩টি পদে একাধিক প্রার্থীদের অংশগ্রহণে ভোট গ্রহণ শুরু হয়। সভাপতি পদে ০৩জন প্রার্থী অংশগ্রহণ করেন,এদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে উপজেলা বিএনপি’র আহবায়ক ফরিদ আহমেদ সভাপতি পদে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে ০৪জন প্রার্থী অংশগ্রহণ করেন,এদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে ০৬ জন প্রার্থী অংশগ্রহণ করেন,এদের মধ্যে আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এইচ.এম ফারুক হোসাইন সর্বোচ্চ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, এ্যাড.আবুল কালাম আকন,সাইদুল ইসলাম কিসমত,শেখ হাসানুল কবির লীন, যুবদলের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম দুলাল,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু প্রমুখ।
আজকালের কন্ঠ/আর বি/এন