Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:১৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১১, ২০২৫ , ১১:০০ পূর্বাহ্ণ

তারাগঞ্জে বিভিন্ন জাতের ৭০০ চারাগাছ রোপন

লেখকঃ আজকালের কণ্ঠ

সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় কুর্শা ইউনিয়নের হাতখোপা বিলের পাড়ে নারিকেল, তাল, আম, জাম, বেল, কাঁঠালসহ বিভিন্ন ধরনের ৭০০ ফলজ ও বনজ গাছের চারা রোপন করেন, উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা।

১০জুলাই বিকাল ৩টায় বিভিন্ন জাতের চারাগাছ রোপনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ধীবা রায়, তারাগঞ্জ থানার ওসি কেএম ফারুক আহম্মেদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাজিমুল ইসলাম মীম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিলন চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, গ্রাম পুলিশ ও বিভিন্ন পেশা শ্রেণির মানুষ অংশ গ্রহণ করেন।

আজকালের কন্ঠ/রাহাত/সোহেল

প্রিন্ট করুন