Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১০, ২০২৫ , ৪:৪৫ অপরাহ্ণ

সাতক্ষীরায় চোরাচালান বন্ধে বিশেষ অভিযান ৩৩ বিজিবি ব্যাটালিয়ন

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসামীসহ ট্রাক (কাভার্ড ভ্যান) আটক করেছে বিজিবি।

০৯ জুলাই আনুমানিক ১৪৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০২ জন আসামীসহ ০৭ বোতল ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা এবং ০১টি ট্রাক আটক করেছে বিজিবি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন ভোমরা আইসিপি দিয়ে বাংলাদেশী ট্রাক রপ্তানীকৃত পণ্য ভারতে পৌছে ফেরত আসার সময় চিংড়ী মাছের রেনুপোনাসহ আগমন করবে। এমন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার-৩ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফলমোড় নামক এলাকায় বর্ণিত ট্রাক (ঢাকা মেট্রো-উ-১১-৭৭৭৭) থামিয়ে তল্লাশী করে ০৭ বোতল চিংড়ী মাছের রেনুপোনা পাওয়ায় ০২ জন আসামীসহ ট্রাকটি আটক করা হয়। আসামীদের নাম যথাক্রমে; (১) মোঃ মেহেদী হাসান (২৭), পিতা-মোঃ মঈন উদ্দিন, গ্রাম-কালাইয়া, ডাকঘর-কালাইয়া, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী এবং মোঃ তরিকুল ইসলাম (২০), পিতা-জিয়াদ আলী গাজী, গ্রাম-ভোমরা, ডাকঘর-ভোমরা, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা।

আটককৃত ট্রাক এবং চিংড়ী মাছের রেনুপোনার সিজার মূল্য (৮০,০০,০০০/- +৪,২০,০০০/-)=৮৪,২০,০০০/- (চুরাশি লক্ষ বিশ হাজার) টাকা। উল্লেখ্য, আটককৃত আসামীসহ জব্দকৃত ট্রাক ও চিংড়ী মাছের রেনুপোনা সাতক্ষীরা সদর থানায় জমা করা হয়েছে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধকল্পে বিজিবির এরূপ মহতী উদ্যেগ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি

আজকালের কন্ঠ/আর বি/এ

প্রিন্ট করুন