Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৯, ২০২৫ , ৭:১৫ অপরাহ্ণ

দেশে আরও ৭ জনের করোনা শনাক্ত

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। তবে এ সময় করোনায় মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। এতে চলতি বছর এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৫ জনেই স্থির আছে।

বুধবার (৯ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১৭ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ঢাকায় ১৩৬ জনের নমুনা পরীক্ষায় ৫ জন, চট্টগ্রামে ৪৬ জনের নমুনা পরীক্ষা করে একজন ও ময়মনসিংহে ১৯ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরের প্রথম দিন থেকে এখন পর্যন্ত করোনায় মোট ২৫ জন মারা গেছেন। এরমধ্যে ১৩ জন নারী এবং ১২ জন পুরুষ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন