Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৯, ২০২৫ , ১১:২১ পূর্বাহ্ণ

গৌরনদী‌তে ১৬১ পিচ ইয়াবাসহ বরিশাল জজকোর্টের আইনজী‌বি সহকা‌রি শ‌হিদুল বেপারী আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : গৌরনদীতে অভিযান চালিয়ে ১৬১ পিস ইয়াবাসহ মোঃ শাহিদুল ইসলাম বেপারী নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোঃ শাহিদুল বেপারী বরিশাল জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ সালামের সহকারী (মোহরার) হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত । এই পেশার সুযোগে তিনি আদালত এলাকায় পরিচিতি গড়ে তোলেন এবং ধীরে ধীরে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

সূত্র জানায়, তিনি দক্ষিণাঞ্চলের চিহ্নিত মাদক কারবারি হিরা মাঝি ও মানিক মাঝির সহযোগী এবং বার্থি ইউনিয়নের কটকস্থল এলাকার হাসেম বেপারীর ছেলে। শুরুতে নিজে মাদক সেবন করলেও পরে পাইকারি ইয়াবা সংগ্রহ করে বরিশাল কোর্ট এলাকা ও আশপাশে সরবরাহ করতেন।

মঙ্গলবার সন্ধ্যার পর ইয়াবার একটি চালান নিয়ে মোটরসাইকেলে বরিশাল যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী বাসস্ট্যান্ডের গয়নাঘাটার ফিসারী রো‌ডের মাথায় অভিযান চালানো হয়। এসময় তার কাছে নীল প্যাকেটে রাখা ১৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হবে। পরে তাকে আদালতে পাঠানো হবে।

আজকালের কন্ঠ/আর বি/এম

প্রিন্ট করুন