Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৮, ২০২৫ , ৭:১৮ অপরাহ্ণ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল রাখীর স্বপ্ন

লেখকঃ আজকালের কণ্ঠ

শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লা দেবিদ্বারে সড়ক দূর্ঘটনা কেড়ে নিল এইচএসসি পরীক্ষার্থী মোসাম্মৎ জান্নাতুল রাখী’র স্বপ্ন। গতকাল সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় নিজ বাড়ি থেকে অটোরিকশা যোগে দেবিদ্বার সুজাত আলী সরকারী কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসার সময় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার মাটিয়া মসজিদ সংলগ্ন এলাকায় সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়।

মোসাঃ জান্নাতুল রাখী উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ভিড়াল্লা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। সে জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজ থেকে মানবিক শাখায় এইচএসসি পরীক্ষার্থী। সে ঘটনার দিন আইসিটি পরীক্ষা দিতে যাচ্ছিল।

জানা যায়, দেবিদ্বার নিউমার্কেট মাটিয়া মসজিদ সংলগ্নে একটি দ্রুতগামী সিএনজি এসে রাখীকে বহনকারী অটোরিক্সাকে সজোরে ধাক্কা মারে। এসময় সে অটোরিকশার নিচে পরে যায়। তাকে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসার পর দেবিদ্বার উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উন্নত চিকিৎসার জন্য স্হানীয় একটি প্রাইভেট তাকে ভর্তি করে চিকিৎসার ব্যবস্হা করেন।

সেখানে তার শরিরের বিভিন্ন থেতলে ও ছিলে যাওয়া অংশগুলো ওয়াস ও সেলাই করা হয়। ডান পায়ের ফেটে যাওয়া গোড়ালি ব্যান্ডেজ করা হয়। এ অবস্থা নিয়েই রাখী পরীক্ষা দেয়ার ইচ্ছা পোষণ করেন। এবং পরীক্ষার কেন্দ্রের সংশ্লিষ্ট কতৃপক্ষ তাকে পরীক্ষা দেয়ার অনুমতি দিবেন বলে জানান। কিন্তু ডান হাতে ব্যাথা অনুভব হলে অংশগ্রহণ সম্ভব হয়নি। ডান হাতের আঙ্গুলগুলোও ছিলে গেছে। বর্তমানে শ্রুতী পরীক্ষার নেয়ারও সুযোগ নেই। নিজের শ্রুতি শ্রবণে অন্যের হাতে লিখার নিয়মও শিক্ষা মন্ত্রনালয় বাতিল করে দিয়েছে। রাখীর মা’ পারভীন আক্তারও মেয়েকে এ অবস্থায় পরীক্ষায় অংশ নিতে অনাগ্রহ প্রকাশ করায় রাখীর স্বপ্ন বাস্তবায়নে পরীক্ষায় অংশ নেয়া থেকে বঞ্চিত হল।

এ ব্যপারে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন সড়ক দূর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী আহত হওয়ায় দুঃখ প্রকাশ করে বলেন, তাকে পরীক্ষা দেয়ার সুযোগ করে দেয়া যেত, যেহেতু সে নিজ হাতে লিখে পরীক্ষা দিতে পারত না এবং শ্রুতী পরীক্ষার নিয়ম না থাকায় তার পরীক্ষায় অংশ নেয়ায় বিকল্প কোন সুযোগ ছিল না।

আজকালের কন্ঠ/রাহাত/সাহিদ

প্রিন্ট করুন