Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৮, ২০২৫ , ৫:০৩ অপরাহ্ণ

নাজিরপুরে আগুনে পুড়ে ০৩টি দোকান ভস্মীভূত

লেখকঃ আজকালের কণ্ঠ

মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (০৮ জুলাই) ভোররাতে উপজেলার বুইচাকাঠী বাজারে ০৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ০৩টি দোকানের অন্তত ০৬ থেকে ০৭ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

ক্ষতিগ্রস্তরা জানান, ভোররাতে স্থানীয় লোকজন বাজারের দোকানে আগুন জ্বলতে দেখেন। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে এতে মো:সোলায়মান হাওলাদারের ফলের দোকান,এনায়েত হোসেনের ওষুধের দোকান ও মিজানুর রহমানের ইলেকট্রনিকের দোকান সহ ০১টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়।

পরে স্থানীয়রা এগিয়ে এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের মূল্যবান মালামাল পুড়ে অন্তত ০৬ থেকে ০৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নাজিরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোয়াইব মুন্সি জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি/নাজমুল

প্রিন্ট করুন