Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৮, ২০২৫ , ২:৫৯ অপরাহ্ণ

নাটোরের সিংড়ায় ফল উৎসব অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার আয়োজনে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে এই ফল উৎসবের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। ফল উৎসবে আম, আমড়া, পেয়ারা, বাতাবী লেবু, লটকন, তরমুজ, জামরুল, কলাসহ প্রায় ২৫ রকমের দেশীয় ফল প্রদর্শন করা হয়। শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলের পরিচিতি ও গুণাগুন সম্পর্কে ধারণা দিতে এমন আয়োজন বলে জানায় মাদ্রাসা কতর্ৃপক্ষ।

আজকালের কন্ঠ/রাহাত/ন

প্রিন্ট করুন