শরীয়তপুরের নতুন জেলা প্রশাসক তাহসিনা বেগম | Daily AjKaler Kontho

শরীয়তপুরের নতুন জেলা প্রশাসক তাহসিনা বেগম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
শরীয়তপুরের নতুন জেলা প্রশাসক তাহসিনা বেগম

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তাহসিনা বেগম।

রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপসচিব আমিনুল ইসলাম এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

শরীয়তপুরে প্রশাসনিক দায়িত্বে বড় পরিবর্তন এসেছে। বিসিএস প্রশাসন ক্যাডারের দক্ষ, মেধাবী, সংৎ ও অভিজ্ঞ এই কর্মকর্তা এখন থেকে শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন জেলা প্রশাসক (ডিসি) তাহসিনা বেগম জেলার উন্নয়ন অগ্রগতি ও শরীয়তপুরকে ঢেলে সাজাবেন বলে শরীয়তপুরবাসী আশাবাদ।

আজকালের কন্ঠ/আর বি/শ