Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৭, ২০২৫ , ২:১৯ অপরাহ্ণ

আগৈলঝাড়ায় কীর্তন আঙ্গিনায় মতবিনিময় সভায় আব্দুস সোবহান

লেখকঃ আজকালের কণ্ঠ

মো:আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বাংলাদেশের অতীত এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপ নিয়ে আলোচনা নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -১আসন থেকে বিএনপি মনোনীত ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান বলেছেন, ছোট বেলা থেকে হিন্দু-মুসলিম একসাথে বড় হয়েছি।

ধর্মের নামে মানুষকে কখনও ছোট করতে শিখিনি। বরিশাল বিভাগের সবচেয়ে বেশি হিন্দু অধ্যুষিত আগৈলঝাড়া উপজেলার বাটরা প্রেমচাঁদ বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন কীর্তন আঙ্গিনায় রবিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে স্থানীয় হিন্দু সমাজের নারী-পুরুষের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন, অতীতে এখানকার অসংখ্য হিন্দু সম্প্রদায়ের মানুষকে অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে নিরাপদ আশ্রয়ের জন্য রামশীলে যেতে হয়েছে।সেইসব অত্যাচারী ও তাদের আশ্রয়দাতাকে মানুষ ভুলে যায়নি। ওদেরকে ঘৃণাভরে প্রত্যাখান করতে হবে। আমি বেঁচে থাকতে আর কোনদিন রামশীল নাটক হতে দেবোনা।বাংলাদেশের অতীত এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনায় নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ক্লিন ইমেজের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান আরও বলেছেন, আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন থেকে ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রকারীদের কারণে প্রবাসে রয়েছেন। সেইসব ষড়যন্ত্রকারীদের এই বাংলার মাটিতে বিচার করা হবে।আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতা তরুন কান্তি হালদার।বক্তব্য রাখেন, মন্টু হালদার, দুলাল চন্দ্র বালা, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক আকন,আগৈলঝাড়া উপজেলা যুবদলের সভাপতি শোভন রহমান মনির, গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ মিলন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এসএম হীরা সহ অন্যান্যরা।

সভায় উপস্থিত সহস্রাধিক হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষ ক্লিন ইমেজের বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পরেন। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবদুস সোবহানের পক্ষে একযোগে কাজ করার মাধ্যমে বিপুল ভোটের ব্যবধানে তাকে নির্বাচিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

আজকালের কন্ঠ/রাহাত/আশরাফ

প্রিন্ট করুন