নিজস্ব প্রতিবেদক : নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়কে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
রোববার রাত সোয়া ১১টার দিকে গাজীপুরের টঙ্গী থেকে নেত্রকোণা পৌরসভার সাবেক এই মেয়রকে গ্রেপ্তারের কথা বলেন নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।
তিনি বলেন, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করা হয়। টঙ্গী থেকে তাকে নেত্রকোণায় আনা হচ্ছে। তার বিরুদ্ধে থানায় সাত থেকে আটটি নাশকতার মামলা থাকার কথা তুলে ধরে তিনি বলেন, সোমবার তাকে আদালতে তোলা হবে।
আজকালের কন্ঠ/আর বি/নি