Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৭, ২০২৫ , ১০:৫১ পূর্বাহ্ণ

বলাশপুরে ছুরিকাঘাতে যুবক খুন, ঘাতক সাগর পলাতক

লেখকঃ আজকালের কণ্ঠ

ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আরিফ (বয়স আনুমানিক ৩৮-৪০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক সাগর হঠাৎ করেই আরিফের ওপর ছুরিকাঘাত চালায় এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আরিফ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে কোতোয়ালি মডেল থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিব্বিরুল ইসলাম জানান, “ঘাতক সাগরকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেফতারে অভিযান চলছে।”

হত্যার সঠিক কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের পরিবার ও স্থানীয়রা ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি/ব্যুরো

প্রিন্ট করুন