Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৬, ২০২৫ , ১১:৫৫ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় তিনজনের শরীরে করোনা শনাক্ত

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) দেশে ৩ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৪ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২৩ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।

প্রিন্ট করুন