ব্যুরো চীফ ময়মনসিংহ : পেশাজীবী ফোরাম, ময়মনসিংহ মহানগরের আয়োজনে আজ রবিবার সকাল ১০টায় জেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা কামরুল আহসান এমরুল।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক ও মোটিভেশনাল স্পিকার ড. আহসান হাবীব ইমরোজ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পেশাজীবী ফোরাম, ময়মনসিংহ মহানগরের সভাপতি এ.টি.এম সারওয়ার হোসেন।
বক্তারা দেশ ও সমাজের বর্তমান বাস্তবতা, পেশাজীবীদের দায়িত্ব ও ভূমিকা, এবং নৈতিক মূল্যবোধের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি উন্নত ও ন্যায়ের সমাজ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সভায় পেশাজীবীদের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে ময়মনসিংহের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি/ব্যুরো