Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৬, ২০২৫ , ৩:১৮ অপরাহ্ণ

গাজীপুর কোনাবাড়ীতে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্র দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায় ।
আজ ৬ জুলাই (রোববার) সকাল ১১:২০ মি. সময় কোনাবাড়ী থানাধীন ৮নং ওয়ার্ডের দেওয়ালিয়াবাড়ী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ঈদগাঁও মাঠে খেলা করা এক শিশু দেখতে পায় দুটি লাশ ভাসছে।ঔ ছেলে এলাকাবাসীকে খবর দেয়, খবর পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসী ও পুলিশ এসে ওই দুই শিশুর লাশ উদ্ধার করে।

পানিতে ডুবে যাওয়া দুই শিশু হলো জুনায়েদ ও আব্দুল মোমিন। তারা বাগান বাড়ী এলাকায় বাবা মায়ের
সাথে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রফিকুল ইসলাম জানান,পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে, লাশ দাফনের আবেদন করায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তিনি বলেন,কোনাবাড়ী থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।

আজকালের কন্ঠ/রাহাত/রোকনুজ্জামান

প্রিন্ট করুন