Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৬, ২০২৫ , ১১:৩৮ পূর্বাহ্ণ

কলমাকান্দায় অবৈধভাবে উত্তোলন করা বালুসহ ১টি নৌকা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে উত্তোলন করা বালুসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দসহ তিনজন শ্রমিককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার বিশরপাশা এলাকায় কংস নদ থেকে ওই নৌকাটি জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নৌকার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।

তবে আটক তিন শ্রমিককে মুচলেকার মাধ্যমে মুক্তি দেওয়া হয়।

এলাকাবাসীর অভিযোগ- স্থানীয় একটি চক্র উপজেলার বিশাউলি এলাকার পাঁচগাঁও নদী থেকে ডেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর পাড় ভাঙছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর পাড়ের বাসিন্দারা।

কলমাকান্দা থানার আওতাধীন বিশরপাশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, বিশাউতি এলাকার নদী থেকে স্থানীয়দের সহায়তায় বালু বোঝাই নৌকাটি জব্দ করে তিন শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হয়।

আজকালের কন্ঠ/রাহাত/সুশীল

প্রিন্ট করুন