কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : আজ দুপুর ১২টা থেকে বিকাল ৬টা পর্যন্ত মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামে উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএসটিআই-এর অনুমোদন ব্যতীত শিশুদের জন্য ফ্লেভার জেলী ও আইস ললি উৎপাদনের অভিযোগে “বাদল ফুড অ্যান্ড বেভারেজ”-এর মালিককে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা এবং ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানের সময় আনুমানিক চার লক্ষ টাকার অনুমোদনবিহীন পণ্য জব্দ ও ধ্বংস করা হয়। এসব পণ্যে অননুমোদিত রং ও রাসায়নিক ব্যবহার করা হচ্ছিল যা শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর। জানা গেছে, এসব অখাদ্য শিশু খাদ্য দেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাত করা হচ্ছিল এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের আশেপাশের দোকানগুলোতে সরাসরি বিক্রি হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিএসটিআই কুমিল্লার প্রতিনিধিবৃন্দ এবং মুরাদনগর থানা পুলিশ সহযোগিতা করে।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুর রহমান বলেন জনস্বার্থে অভিযান চলমান থাকবে।
আজকালের কন্ঠ / শরীফ / এম