মোঃ জাহেদুল ইসলাম রতন লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৭ কিঃ মিঃ সড়কের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তে পড়ে ভাঙ্গছে পথচারীর হাত-পা। এলাকাবাসী জানান, উপজেলার সারপুকুর ইউনিয়নের সাপ্টিবাড়ী থেকে নাড়ির বাজার পর্যন্ত ৭ কি.মি. সড়কের বেহাল দশা সৃষ্টি হয়েছে। ৫/৭ বছর আগে এ ৭ কিঃ মিঃ সড়ক পাকা করা হয়।
প্রায় দুই বছর ধরে সড়কের পিচঢালাই কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড়-বড় গর্তে। কোথাও কোথাও সড়কের একাংশ ধসে পড়েছে। ভাঙ্গাচোরা সড়কের কারণে বাইসাইকেল, মটরসাইকেল ও অটোরিকশা থেকে পড়ে প্রায় দুর্ঘটনা ঘটেছে। সড়কের বড় বড় গর্তে পড়ে ভাঙ্গছে পথচারীর হাত-পা।
তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে ভাঙাচোরা সড়ক দিয়ে হেলেদুলে যাত্রী, মালামাল নিয়ে যানবাহন ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করেন সাপ্টিবাড়ী, সারপুকুর ও ভেলাবাড়ীসহ তিন ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ।
এছাড়াও প্রতিদিন অসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীসহ হাজারো মানুষ হেঁটে ও যানবাহনে জরুরী সেবা পেতে জেলা/ উপজেলা ও ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন।
অথচ একবার এই সড়কে যাতায়াত করলে দ্বিতীয়বার আর যাওয়ার ইচ্ছে হয় না। তাই সড়কটি দ্রুত সংস্কারের দাবী জানান তারা।সারপুকুর ইউপি চেয়ারম্যান একেএম হুমায়ুন কবির বলেন, সড়কটি দিয়ে আমি নিজেও পরিষদ যেতে কষ্ট হয়। কয়েকদিন পড়ে গিয়েছি। সড়কটি সংস্কারের জন্য বার বার উপজেলা এলজিইডিতে আবেদন করেছি। দ্রুত সড়কটি সংস্কারের দাবী করছি।আদিতমারী উপজেলা এলজিইডি কর্মকর্তা একেএম ফজলুল হক বলেন, সড়কটি সংস্কারের জন্য প্রস্তাব দেয়া হয়েছে। সংস্কার বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।
আজকালের কন্ঠ/আরএস/রতন