গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে গ্রিনল্যান্ড গার্মেন্টসে শ্রমিক পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোনাবাড়ি থানা শ্রমিক দল।
আজ ৪ জুলাই বিকেলে কোনাবাড়ী নতুন বাজার এম ই এইচ আরিফ কলেজ কোনাবাড়ী হয়ে নতুন বাজারে গিয়ে শেষ হয়। এ সময় নিহত হৃদয়ের বিচারের দাবিতে স্লোগান দেওয়া হয়। স্লোগানে শ্লোগান নিহত হৃদয়ের বিচারের দাবি জানানো হয়।
কোনাবাড়ী থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফসার মোড়ল রুবেল এর আয়োজনে এ প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করা হয়েছে, এ সময় উপস্থিত ছিলেন মো. সিদ্দিকুর রহমান, কোনাবাড়ী থানা শ্রমিক দলের ধর্ম বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার আব্দুর রহিম, মো. হাবিবুর রহমান খোকন সহ সাংগঠনিক সম্পাদক কোনাবাড়ী থানা শ্রমিক দল,আমানুল্লাহ আমান সভাপতি ১২নং ওয়ার্ড শ্রমিক দল,মো. শাকিল আহমেদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ৯নং ওয়ার্ড শ্রমিক দল সহ সকল নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সকলকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
আজকালের কন্ঠ/আরএস গা