Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৫, ২০২৫ , ১২:১২ পূর্বাহ্ণ

বাংলাদেশের মানুষ পিআর বুঝেনা তাঁরা বুঝে ফেয়ার : দুলু

লেখকঃ আজকালের কণ্ঠ

নাটোর প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করবেন । বাংলাদেশের জনগণ অন্য কিছু বোঝেনা, জনগণ পিআর বুঝেনা, জনগণ যাকে ৫০ বছর সঙ্গে নিয়ে এই এলাকার রাজনীতি করেছেন তারা সেই পছন্দদের প্রার্থী কেই ভোট দেবে। এর বাাইরে বাংলাদেশের মানুষ অন্য কিছু বোঝেনা।পিআর বুঝেনা তাঁরা বুঝে ফেয়ার । এই ফেয়ার ভোটার জন্য ২০ বছর মানুষ অপেক্ষা করছে। আমরা চাই ফেয়ার ভোট হোক ফেয়ার নির্বাচন।

তিনি শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৪ নং পিপরুল ইউনিয়নের শ্যামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশে এসব কথা বলেন। সমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা ২০০৮ ও ২০১৮ সালের ধানের শীষ মনোনীত প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য ও মহিলা দলের সভাপতি সুফিয়া হক, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস, সংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সাজ্জাদ, কৃষক দলের আহবায়ক হাসান আলী, সদস্য সচিব আবুহেনা মোস্তফা কামাল,৪ নং পিপুরুল ইউনিয়ন কৃষকদলের সভাপতি শাজাহান আলী, সহ কৃষকদলের নেতৃবৃন্দ।

 

 

প্রিন্ট করুন