Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৪, ২০২৫ , ৬:৫৭ অপরাহ্ণ

দেশজুড়ে ২৪ ঘণ্টায় বিশেষ অ’ভিযানে গ্রে’প্তার ১৪৮৭

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৪৮৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে অন্যান্য অপরাধে জড়িত আরও ৪৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও অভিযানে ৪টি একনলা বন্দুক ও একটি চায়না এসএমজি ছাড়াও একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন, ২টি কার্তুজ ও ৩০ রাউন্ড এসএমজির (৭.৬২ মি.মি.) খালি খোসাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

প্রিন্ট করুন