Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৪, ২০২৫ , ১০:৪৬ পূর্বাহ্ণ

সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি

লেখকঃ আজকালের কণ্ঠ

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাউশী চন্দনপুর গ্রামে সম্প্রতি সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে সংস্থাটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারের জন্য প্রায় দুই মাসের খাদ্য সহায়তা হিসেবে দেওয়া হয় চাল, ডাল, ভোজ্যতেল, আলু, পেঁয়াজ, লবণ, রসুন এবং প্রয়োজনীয় বিভিন্ন ধরনের মসলা।

সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সিনিয়র এক্সিকিউটিভ শওকত মিয়া, দৈনিক সময়ের কন্ঠস্বরের রিপোর্টার স্বপন মাহমুদ,
দৈনিক আমার সংবাদের রিপোর্টার রাইসুল ইসলাম খোকন,
ফাল্গুনী টিভির রিপোর্টার সাইদ মাহমুদ, দোস্ত এইডের এক্সিকিউটিভ শেখ সাদী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকগণ।

দোস্ত এইড-এর সিনিয়র এক্সিকিউটিভ শওকত মিয়া বলেন, “মানবিক বিপর্যয়ে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোই দোস্ত এইড-এর অঙ্গীকার। আমরা চাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন অন্তত প্রাথমিকভাবে কিছুটা স্বস্তি পায় এবং ঘুরে দাঁড়ানোর সাহস সঞ্চয় করতে পারে।”

উল্লেখ্য, গত ২২ জুন সরিষাবাড়ী উপজেলার বাউশি চন্দনপুর গ্রামে অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়। এ ঘটনায় কয়েকজন সদস্য আহত হন এবং পরিবারগুলো চরম মানবিক সংকটে পড়েন।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এ ধরনের দুর্যোগে ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

প্রিন্ট করুন