নেত্রকোনায় সোয়া ১৪ কেজি গাঁজা সহ দুই কারবারি আটক | Daily AjKaler Kontho

নেত্রকোনায় সোয়া ১৪ কেজি গাঁজা সহ দুই কারবারি আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৫, ৫:১৬ অপরাহ্ন
নেত্রকোনায় সোয়া ১৪ কেজি গাঁজা সহ দুই কারবারি আটক

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনায় সোয়া ১৪ কেজি গাঁজা সহ দুজন মাদক কারবারিকে আটক করেছে ময়মনসিংহের র‍্যাব-১৪ (সিপিএসসি)। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৮৫ হাজার টাকা।

আটককৃত দুই মাদক কারবারি হলেন, আব্দুল আলিমের ছেলে রাশেদ খান (২২) ও সেলিম ভুঁইয়ার ছেলে মো. আশিক (২৪)। তারা দুজন ব্রাক্ষণবাড়ীয়া জেলার কসবা থানাধীন সৈয়দাবাদ গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে ময়মনসিংহের র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান মিডিয়া অফিসার।

এরআগে গত বুধবার আনুমানিক রাত ৯টার দিকে নেত্রকোনার সদর থানাধীন সিংহের বাংলা ইউনিয়নের ফরিদপুর গ্রামে নুর উদ্দিন (রঃ) ক্বওমী মহিলা মাদরাসর বালক হিফজ বিভাগের সামনে অভিযান পরিচালনা করে ওই দুজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেফতারকৃত মাদক কারবারিদেরকে নেত্রকোনা সদর থানায় মামলা দায়ের পূর্বক আলামতসহ হস্তান্তর করা হয়েছে।

আজকালের কন্ঠ/রাহাত/সুশীল