Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৩, ২০২৫ , ৫:০৫ অপরাহ্ণ

সরিষাবাড়ীতে যমুনা নদীর ব্যাপক ভাঙন, চারটি গ্রামের মানুষ জন আতঙ্কে

লেখকঃ আজকালের কণ্ঠ

শফিকুল ইসলাম, সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পাশ দিয়ে যমুনা নদী প্রবাহিত।যমুনা নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি আবাদি জমি ও বিভিন্ন স্থাপনা। হচ্ছে মানুষ।মীরকুটিয়া এলাকা নদী ভাঙ্গন প্রতিরোধে এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশ করেন।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নের কাঠালতলা, মিরকুটিয়া, ডাকাতিয়া মেন্দা, নলসন্ধ্যা এলাকায় যমুনার পানি কমতে থাকায় ব্যাপকভাবে নদী ভাঙ্গন শুরু হয়েছে। গত এক সপ্তাহে ২০ থেকে ২৫ টি বাড়ি যমুনা গর্ভে বিলীন হয়ে গেছে। আবাদি জমি ও বিভিন্ন স্থাপনাও ভাঙ্গনের মুখের নদী গর্ভে বিলীন হওয়ায় মানুষজন নিঃস্ব হয়ে পড়েছে।

নদী ভাঙ্গন প্রতিরোধে উপজেলার পিংনা ইউনিয়নের মীরকুটিয়া গ্রামের কাঁঠালতলা এলাকায় গত বুধবার সন্ধ্যায় মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। মানববন্ধন ও সমাবেশে এলাকার মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম নাজু, যুগ্ম সাধারন সম্পাদক হারুন তালুকদার, মগবুল হোসেন, নূরুল ইসলাম, যুবদলের নেতা মুখলেছুর রহমান রাজু, ছাত্রদলের সাবেক সভাপতি মনজু মিয়া, রবিন মিয়া, মুহাম্মদ আলী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ‘উপজেলার পিংনা ইউনিয়নের মীরকুটিয়া , কাঠালতলা, ডাকাতিয়ামেন্দা ও নলসন্ধ্যা এ গ্রাম গুলো যমুনা নদীর তীরে অবস্থিত। সম্প্রতি যমুনা নদীর পানি কমতে থাকায় ভাঙন শুরু হয়েছে। এতে গ্রামগুলো নদী ভাঙ্গনে বিলিন হওয়ার আশঙ্কা রয়েছে। গ্রামগুলো নদী ভাঙন থেকে রক্ষায় জিও ব্যাগ ফেলে প্রতিরোধ করা না হলে নদী গর্ভে বিলীন হয়ে যাবে।

সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন বলেন, উপজেলায় আমি নতুন এসেছি। ঘটনাস্থল পরিদর্শন করে এসে গিরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা নকিবুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল পরির্দশন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের কন্ঠ/রাহাত/শফিকুল

প্রিন্ট করুন