Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৩, ২০২৫ , ৩:৫২ অপরাহ্ণ

নাটোরে ১২ বছরের শিশু শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ রাশেদুল ইসলাম, নাটোর প্রতিনিধি : নাটোর শহরের আলাইপুর এলাকার একটি ফার্নিচার কারখানা থেকে ইয়াসিন (১২) নামে এক শিশুশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১২টার দিকে পদ্মা গ্যালারির পাশে সুপার ফার্নিচার নামক কারখানার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ইয়াসিন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের মনজু মিয়ার ছেলে। কারখানাটিতে হেলপার হিসেবে কর্মরত ছিল সে। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে বাসায় যাওয়ার জন্য কান্নাকাটি করছিলো ইয়াসিন। তবে বাড়িতে ফোন দিলেও কেউ রিসিভ করছিল না।

আজ সকালে কারখানার অন্যান্য কর্মীরা কাজে গেলেও ইয়াসিন কাজে যায়নি। পরে সহকর্মীরা এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশে খবর দেন।

নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান, “ঘটনার তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

আজকালের কন্ঠ/রাহাত/রাশেদুল

প্রিন্ট করুন