Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৩, ২০২৫ , ২:২২ অপরাহ্ণ

কুমিল্লার মুরাদনগরের ধর্ষণকাণ্ডে ৪ আসামি রিমান্ডে

লেখকঃ আজকালের কণ্ঠ

কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরের ধর্ষণকাণ্ডে ভিডিও ছড়ানোর ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার চার আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১২টার দিকে কুমিল্লার আমলি আদালত-১১-এর বিচারক মমিনুল হক এই রায় দেন।

আদালতে আসামিদের রিমান্ড চেয়ে আবেদন করেন মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন।আসামিদের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান ।আসামিরা বর্তমানে কুমিল্লা কারাগারে রয়েছেন। তারা হলেন- মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা গ্রামের সুমন, রমজান, মো. আরিফ ও মো. অনিক।

আজকালের কন্ঠ/রাহাত/শরীফ

প্রিন্ট করুন