আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া সব ধরনের অস্ত্রের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। বুধবার (২ জুলাই) মস্কোর সংসদে দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী আন্তন আলিখানভ এ কথা বলেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
সংসদে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, সামরিক শিল্প সব অভ্যন্তরীণ ও বিদেশী চাহিদা পূরণের জন্য তার সক্ষমতা বৃদ্ধি করে চলেছে।
রাশিয়ায় আরও ৩০ হাজার সেনা পাঠাবে উত্তর কোরিয়া আলিখানভ বলেন, ‘সম্মিলিতভাবে আমরা সব ধরনের অস্ত্রের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছি। রাষ্ট্রীয় অস্ত্র কর্মসূচি প্রকল্পের বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে সামরিক শিল্প সব ঘোষিত পরিকল্পনা সম্পূর্ণরূপে বাস্তবায়নের জন্য তার প্রস্তুতি নিশ্চিত করেছে।
আজকালের কন্ঠ/আর বি