কাজী ইমরান,নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১জুলাই) বিকেলে লোহাগড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে লোহাগড়া পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই-আগস্ট বিপ্লবে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরিফের সভাপতি মো. মিলু শরিফের ও সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোল্যা নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজার সরদার, লোহাগড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম সিকদার, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এ সাইফুল্লাহ মামুন, সাংগঠনিক সম্পাদক শেখ জহিরুল ইসলাম জহির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানভীর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস আলম শিপলু, উপজেলা কৃষক দলের আহবায়ক আলম মুন্সি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. তাইবুল হাসান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য সাজ্জাদ সিকদার, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিফাত খানসহ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।