Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১, ২০২৫ , ৩:১৪ অপরাহ্ণ

আনন্দ মোহন কলেজ ছাত্রদলের উদ্যোগে ৩১ দফা রূপকল্প লিফলেট বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

ব্যুরো চীফ ময়মনসিংহ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপকল্প শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে আজ আনন্দ মোহন কলেজ ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, এই ৩১ দফা রূপকল্পের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার রক্ষা, বাক-স্বাধীনতা নিশ্চিতকরণ এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত সংস্কারের প্রয়োজনীয়তা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

ছাত্রদলের নেতারা আরও জানান, বর্তমান সরকারের দমন-পীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে ছাত্রসমাজকে সচেতন করতেই এই কার্যক্রম পরিচালিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে একটি সচেতন ছাত্র সমাজ গঠনের আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী লিফলেট গ্রহণ করেন এবং আলোচনায় অংশ নেন। ছাত্রদল নেতৃবৃন্দ জানান, এই কার্যক্রম পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও পরিচালনা করা হবে।

এ সময় ছাত্রদলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/রাহাত/ব্যুরো

প্রিন্ট করুন