মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ২৯ মে রোববার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক দেদারুল ইসলাম। এবারের বাজেটে আয় ও ব্যয় সমান রাখা হয়েছে।
বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৭৬ কোটি ৭৯ লাখ ৭৭ হাজার ৪০৭ টাকা। এরমধ্যে রাজস্ব প্রাপ্ত আয় ধরা হয়েছে ৬ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকা। উন্নয়ন খাতে প্রাপ্ত আয় ধরা হয়েছে ৬৮ কোটি ৩১ লাখ টাকা।
বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ২৫ লাখ ৫১ হাজার টাকা। এছাড়া উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৬৬ কোটি ২৪ লাখ টাকা।
এসব আয়ের খাত দেখানো হয়েছে হাটবাজার ইজারা, নাগরিকসেবা, রাস্তা ও ড্রেনের কাজে বরাদ্দের ৫০ শতাংশ প্রাপ্তসহ প্রশিক্ষণ ও সভা সেমনিার। একই সাথে ব্যয়ের খাত হলো রাস্তা, ড্রেন, লাইটিং, পানির লাইন ও স্যানিটারি ইত্যাদি। পূর্ণাঙ্গ বাজেট পাঠ ও উপস্থাপন করেন, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব প্রকৌশলী কবির হাচান।পৌর প্রশাসক দেদারুল ইসলামের সভাপতিত্বে বাজেট অধিবেশন উপস্থিত ছিলেন, সরকারী মাহাতাব উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈই, সাবেক মেয়র আলহাজ্ব মাহাবুবার রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুর রহমান , উপজেলা প্রৌকশলী শাহারিয়ার আকাশ, প্রাইমারি শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, জনস্বাস্থ্যের সরকারি প্রকৌশলী জেসমিন আরা, মহিলা বিষয়ক কর্মকতা তাসলিমা খাতুন, বিএনপি নেত ইলিয়াস রহমান মিঠু, মাহবুবুর রহমান মিলন, জামায়াত নেতা ওলিয়ার রহমান, নুর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ ছাত্তার তরু, পরিবেশক সমিতির সভাপতি আব্দুল আলিম, মোবারকগঞ্জ চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) জাহিদুর ইসলামসহ বিভিন্ন পেশাজীবি, সাংবাদিক ও সমাজিক সংগঠনের প্রতিনিধিরা।