Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৮, ২০২৫ , ৩:১৪ অপরাহ্ণ

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে ০২ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ সিএনজি উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা পুলিশ সুপার এর নির্দেশে, কোতোয়ালী মডেল থানার (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম এর নেতৃত্বে, এস আই (নিঃ) সজীব কোচ সঙ্গীয় অফিসার ফোর্স সহ ২৭-৬-২৫ ইং তারিখ কোতোয়ালী মডেল থানাধীন সুতিয়াখালী বাজার হইতে ব্রহ্মপুত্র নদীর পাড়গামী কাঁচা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে ০২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও গাঁজা পরিবহনকারী সিএনজি উদ্ধার হয়।

এ ঘটনায় ০৫ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

এ সময় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরো বলেন, কোতোয়ালী থানা এলাকায় সন্ত্রাসী, মাদক, চুরি, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন